আজ ২৪.০৯.২০২৬
01725898785   ·   tararmelaschool1976@gmail.com
তারার মেলা সুবর্ণজয়ন্তী ২০২৬তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল

অনুষ্ঠান পরিচিতি

ফরিদপুর জেলা প্রশাসন প্রতিষ্ঠিত ও পরিচালিত তারার মেলা স্কুল ২০২৬ সালে পদার্পণ করেছে গৌরবময় ৫০ বছরে। পাঁচ দশকের এই পথচলা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস নয়—এটি অসংখ্য শিক্ষার্থীর বেড়ে ওঠা, বন্ধুত্ব, স্বপ্ন ও জীবনের গল্প।

সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী সেই দীর্ঘ যাত্রাকে উদ্‌যাপনের এক বিশেষ আয়োজন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্কুল পরিবারের সদস্যদের এক ছাদের নিচে এনে পুরোনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলাই এর লক্ষ্য। স্মৃতিচারণ, আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক মিলনমেলার মধ্য দিয়ে আমরা ফিরে যেতে চাই শ্রেণিকক্ষের হাসি, মাঠের দুরন্ত বিকেল এবং বন্ধুদের সঙ্গে কাটানো সেই চিরচেনা দিনগুলোতে।

এ আয়োজন অতীতকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনের তারার মেলা স্কুলকে আরও সমৃদ্ধ করার সম্মিলিত অঙ্গীকার—যেখানে প্রজন্মের সঙ্গে প্রজন্ম যুক্ত হবে ভালোবাসা, কৃতজ্ঞতা ও আপন পরিচয়ের বন্ধনে।